• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় আক্রান্ত মাশরাফি

সিসি ডেস্ক, ২০ জুন ।। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার করোনা পরীক্ষা করান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। শনিবার পরীক্ষার ফল পজিটিভ আসে। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির খালু এবং নড়াইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

তিনি জানান, মাশরাফি শুক্রবার করোনায় আক্রান্ত শাশুড়িকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাতে বাসায় ফিরে কিছুটা বেশি জ্বর অনুভব করেন। এছাড়া দু’দিন ধরে সামান্য জ্বর, মাথা ও গায়ে ব্যথা ছিল তার। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। শনিবার বেলা ৩টায় ফল আসে পজিটিভ। তবে মাশরাফি ভালো আছেন।

করোনা প্রাদুর্ভাবে মাশরাফি সংসদ সদস্য হিসেবে মাঠে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দু’বার নিজ এলাকায় গিয়ে ত্রাণ দিয়েছেন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। দু’বারই নড়াইল থেকে এসে কোয়ারেন্টাইনে ছিলেন মাশরাফি। পরের সময়গুলোতেও ঢাকার বাসাতেই অবস্থান করছিলেন তিনি।

মাশরাফির পরিবারে করোনা হানা দেয় গত রোববার। তার শাশুড়ি হোসনে আরার নমুনা সংগ্রহ করা হয় গত শনিবার। পরদিন তার করোনা পজিটিভ আসে। শুরুতে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেলেন। পরে ঢাকায় আনা হয়। এছাড়া মাশরাফির শ্যালিকার মেয়ে আগামীর দেহেও করোনা শনাক্ত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ