• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে চিকিৎসক-পুলিশসহ আরও ১২ জনের করোনা

রংপুর, ২১ জুন ।। রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে পুলিশ সদস্য ও চিকিৎসকসহ ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা করোনা পজিটিভ শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (২৮), মেডিকেল পূর্বগেটের এক চিকিৎসক (৪৬), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৮), বাহার কাছনার এক নারী (৪০), রথবাড়ি রোডের এক নারী (৫৫), একই এলাকার এক যুবতী (২৩), ডাঙ্গিরপাড়ের এক পুরুষ (৪৩), মুলাটোলের এক পুরুষ (৩০), মিঠাপুকুরের এক বৃদ্ধা (৬৫), গঙ্গাচড়া গজঘন্টার এক নারী (৩৭)। এ ছাড়া গাইবান্ধা গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪৬), সুন্দরগঞ্জের এক বৃদ্ধ (৭৫) আক্রান্ত হয়েছেন।

শনিবার এ সব তথ্য জানান রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫১ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ