• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনায় চলাচলে নিরাপদ মোটরসাইকেল

সিসি ডেস্ক, ২২ জুন ।। করোনায় শত চেষ্টা করেও যারা ঘরে থাকতে পারেন না, তাদের কাছে নিজস্ব বাহন হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে মোটরসাইকেল। রাজধানীর সড়কে সামান্য কিছুক্ষণ ঘুরলেই এ তথ্যের সত্যতা মেলে। আর অনেকের মতে, এখন চলাচলে সবচেয়ে নিরাপদ দুই চাকার এই যান।

এদিকে সীমিত পরিসরে যানবাহন চললেও ঝুকিপূর্ণ স্থান হয়ে উঠছে গণ-পরিবহন। গণপরিবহনে সরকার নির্ধারিত নীতিমালা থাকলেও কেউ মানছে না। যাত্রী, কন্ট্রাক্টর, হেলপার, টিকেট বিক্রেতাসহ সকল কর্মীদের প্রতিনিয়ত স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দিলেও কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।

রাজধানীতে গণপরিবহনগুলোতে বেশির ভাগ যাত্রীই শারীরিক দূরত্ব মেনে চলতে সচেতন নন। বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ থাকলেও দাঁড় করিয়েও যাত্রী নেয়া হয়। এতে প্রচুর লোকজন কাছাকাছি চলে আসে। বাসগুলোতে জীবাণুনাশেরও তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। ফলে এই ধরনের চলাচলে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

লকডাউন উঠে যাওয়ার পর থেকে বিভিন্ন পেশাজিবীদের প্রতিদিনই অফিসে যেতে হচ্ছে। অনেকে রিকশা, ট্যাক্সি বা সিএনজি ভাড়া করে যাওয়া-আসা করছে। ফলে খরচ অনেক বেশি হচ্ছে। নিরাপত্তার জন্য বাধ্য হয়ে এই বাড়তি খরচ করতে হচ্ছে। কিন্তু তাতেও ঝুঁকি থেকে যাচ্ছে।

যাত্রীদের চলাচলের জন্য গণপরিবহন ব্যবহার করার থেকে ব্যক্তিগত বাহন যেমন প্রাইভেট কার (গাড়ি), মোটরসাইকেল, স্কুটার ও সাইকেল ব্যবহারের ব্যাপারে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। রাজধানীর বেশিরভাগ মানুষের প্রাইভেট কার (গাড়ি) নেই। সাশ্রয়ী হিসেবে অনেকেই মোটরসাইকেল ও স্কুটারকে প্রাধান্য দিচ্ছেন রাজধানীবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ