• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চীনের ভ্যাকসিন প্রথমেই পাবে বাংলাদেশ

সিসি ডেস্ক, ২২ জুন ।। করোনাভাইরাস প্রতিরোধের জন্য সফলভাবে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারলে যাবতীয় সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিবে চীন, এমনটাই জানিয়েছে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও চীন নিবিড়ভাবে কাজ করছে।’

প্রসঙ্গত, দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থানের পর রোববার দেশে ফেরার আগে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) সদস্যদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন চীনা বিশেষজ্ঞরা।

সে সময় তারা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করলেও বাহবা দিয়েছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের। আশ্বাস দিয়েছেন বছরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে কার্যকর টিকা।

এদিকে এর আগের দিনই মানবদেহে সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করেছেন দেশটির গবেষকরা। চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজির (আইএমবিসিএএমএস) গবেষকরা আশা করছেন বিশ্বে দশটিরও বেশি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা মানবদেহে চালানো হচ্ছে। তবে কোনোটিই ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ পেরুতে পারেনি। এই ধাপ পেরুলে বিক্রয় অনুমোদন প্রক্রিয়াটাও সহজ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ