• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জালে উঠল শত কোটি টাকার জিনিস ভর্তি বাক্স

আন্তর্জাতিক ডেস্ক, ২২ জুন ।। সাগরে গিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু সেই মাঝ ধরার জালে যা ধরা পড়ল, তা দেখে চক্ষু চড়কগাছ জেলেদের। এমনো যে হতে পারে তা তারা মোটেই কল্পনাও করেননি। জালে যখন বড় ব্যারেল আকৃতির বাক্সটি উঠলো তখন জেলেরা ভেবেছিলেন ফেলে দেওয়া জিনিস, কিন্তু বাক্স খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে শত কোটি টাকা মূল্যের জিনিস!

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের মামল্লাপুরমের সমুদ্র সৈকতে। সাগরে জেলেদের জালে যখন একটি ব্যারেল ওঠে, তখন তার ওপরে লেখা পড়ে তারা ভাবলেন এটি একটি চায়ের টিন। কারণ সেখানে লেখাই ছিল ‘রিফাইন্ড টি’। কিন্তু আপাতভাবে চায়ের টিন মনে হওয়া সেই ব্যারেল খুলতেই দেখা গেল, ভিতরে রয়েছে সাদা পাউডারের প্যাকেট। সঙ্গে সঙ্গে তারা খবর দিল পুলিশকে।

পুলিশ বিষয়টি দেখে জানালো, এই ব্যারেলে রয়েছে ৭৮ কেজি মাদক। যার দাম প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। পুলিশ মনে করছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো মাদক পাচারকারি দল কোনো মতলবে এটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। পরে সেটা মৎসজীবীদের হাতে এসে পড়ে। গোটা ঘটনার তদন্ত চলছে।

সূত্র- নিউজ ১৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ