• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ

নীলফামারী প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭১টি গাছের চারা বিতরণ করা হয়েছে নীলফামারী জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের শাহিপাড়ায় অবস্থিত একটি উন্নয়ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক উপস্থিত ছিলেন।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক রতনা সিনহা, সাংগঠনিক সম্পাদক শিল্পি রানী, শিল্পি আকতার ও উম্মে কুলসুম সুন্দরী এবং জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল উপস্থিত ছিলেন।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম জানান, আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে(২৩জুন) ৭১টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে দুই হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হবে সংগঠনের উদ্যোগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ