• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় মিল মালিককে হত্যা

বিরামপুর (দিনাজপুর), ২৫ জুন ।। দিনাজপুরের বিরামপুরে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নছির উদ্দীন (৭০) নামে এক মিল মালিককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা দুটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

বুধবার মধ্যরাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নছির উদ্দীন ওই গ্রামের মৃত ছবির উদ্দীনের ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,  হরিহরপুর গ্রামে নছির উদ্দীনের মিলে ৫টি বড় ও ২টি ছোট অটোবাইক চার্জে দেয়া ছিল। বুধবার রাতে সেখানে অবস্থান করছিলেন তিনি। মধ্যরাতে ৪-৫ জনের সংঘবদ্ধ এক ছিনতাইকারী দল মিলে ঢুকে অটোবাইক চুরির চেষ্টা করে। এসময় নছির উদ্দীন বাধা দিলে তাকে মারধোর করে ছিনতাইকারীরা। এক পর্যায়ে তারা নছির উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরে তাকে মিল থেকে ৩০০ গজ দূরে রাস্তার ধারে যমুনা নদীর পাড়ে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারী।

পরে মিলে থেকে ২টি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা। টের পেয়ে স্থানীয়রা নসির উদ্দীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করেন। বৃহস্পতিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বড় ছেলে নুর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ