• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা উপসর্গ নিয়ে সাবেক এমপি শাহজাহান আলীর মৃত্যু

সিসি ডেস্ক, ২৮ জুন।। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহজাহান আলী তালুকদার (৬৫) আর নেই। করোনার উপসর্গ নিয়ে রোববার দুপুর ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহে…রাজেউন)।

ধুনট উপজেলার মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান জানান, শাহজাহান আলী তালুকদারের করোনার উপসর্গ দেখা দিলে কয়েক দিন আগে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানাস্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

শাহজাহান আলী তালুকদার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আইন পেশায় নিয়োজিত হন।

বগুড়া বারের অন্যতম সদস্য এডভোকেট শাহজাহান আলী তালুকদারের মৃত্যুতে বগুড়া বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ