• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুদ্ধাচারে জেলায় শ্রেষ্ঠ খানসামার ইউএনও মাহবুব

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এ দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুখি-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান,দক্ষতা,সততা,উদ্ভাবন,ই-ফাইলিং,নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা,সোশ্যাল মিডিয়া ব্যবহার ও অভিযোগ প্রতিকার,প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সহকর্মী ও সেবা গ্রহীতাদের সাথে ভালো আচরন, সকল দপ্তর ও বিভাগের সাথে সমন্বয়সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সফলতা অর্জনের স্বীকৃতি স্বরুপ তাকে পুরষ্কৃত করা হয়।

মঙ্গলবার (৩০জুন) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে খানসামার ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের হাতে পুরষ্কার তুলে দিয়ে তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করেন জেলা প্রশাসক মো:মাহমুদুল আলম।

উল্লেখ্য,ইউএনও হিসেবে গত ৪ ফেব্রুয়ারী ২০১৮ খানসামায় যোগদান করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম। ইউএনও হিসাবে যোগদানের পর থেকেই মেধা,সততা,যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিয়ে উপজেলাবাসীর মন জয় করে তিনি খানসামাবাসীর কাছে মানবিক ও পরিশ্রমী ইউএনও হিসেবে প্রশংসিত।

তের উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলায় তার কৃতিত্বের অবদান এবং তার সম্মানে খানসামা উপজেলাবাসী গর্বিত।

শ্রেষ্ঠ্যত্বের প্রতিক্রিয়ায় ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন,যেকোনো অর্জনই আনন্দের তবে স্বীকৃতি দায়বদ্ধতা বৃদ্ধি করে। আগামীর পথচলায় তিনি সকলের দোয়া,পরামর্শ,উৎসাহ ও উদ্দীপনায় কাজ করার আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ