• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বীরগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

সিসি নিউজ, ০৬ জুলাই ।। দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় মা, মেয়ে ও ছেলেসহ ৫ জন ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বীরগঞ্জ উপজেলা ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নছিমন (৫০), মেয়ে রুপা (৮) ও ছেলে নাইম (১৪)।

আজ সোমবার দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক স্থানে ঠাকুরগাঁওগামী একটি বিআরটিসি বাস যাত্রী বোঝাই একটি ইজিবাইকটিকে চাপা দেয়। পরে বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মা নছিমন (৫০), মেয়ে রুপা (৮) ও ছেলে নাইম (১৪) সহ ৪ জন ঘটনাস্থলেই মারা যায়। বীরগঞ্জ হাসাপাতালে নেওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান এতথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ