• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নীলফামারীর ঢেলাপীর পশুর হাট

সিসি নিউজ, ০৭ জুলাই ।। ঈদকে সামনে রেখে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসেছে নীলফামারীতে। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৬৬ আর্টিলারি ব্রিগেডের আওতাধীন ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে জেলা সদরের প্রসিদ্ধ ঢেলাপীর হাটে সপ্তাহে দুইদিন চলছে গরু বেচাকেনা।

সেনাবাহিনী ওয়ানওয়ে বাজার ব্যবস্থায় ঢেলাপীর হাটের একটি মাত্র প্রবেশপথ এবং একটি মাত্র বহির্গমন পথ করা হয়েছে। প্রবেশপথের চেকপোষ্ট থেকে হাটুরে এবং গরু ত্রেতা-বিক্রেতাদের জীবানুমুক্ত, মাক্স পরিধান নিশ্চিতকরণ, তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। যদি কোন ব্যক্তিকে বাজারের ভিতরে প্রবেশ করতে হয় তাহলে পূনঃরায় প্রবেশ পথ দিয়ে প্রবেশ করতে হবে।

পাইলট প্রজেক্ট হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী ঢেলাপীর হাটে এ কার্যক্রম শুরু করেছে। এ সময় লে. কর্ণেল আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, মেজর এরফান, লে. শাকিল উপস্থিত ছিলেন।

হাটের ইজারাদার মোতালেব হক জানান, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, স্বেচ্ছাসেবকরা সার্বক্ষনিক টহল ও মনিটরিং করছে। পুরো গরু হাটকে নেয়া হচ্ছে সিসি ক্যামেরার আওতায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ