• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ: ১৪ জনের বিরুদ্ধে মামলা

Adalot (2)সিসি নিউজ: সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ১৪ জন গ্রাহককে সনাক্ত করেছে। পরে অবৈধ ভাবে বিদ্যৃৎ চুরি করার অপরাধে তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহসানুল হক রানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আবাসিক প্রকৌশলী (নির্বাহী) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সৈয়দপুর শহরের গোলাহাট, নয়াটোলা, শহীদ ডাঃ জিকরুল হক রোড, ক্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে স্থাপিত ১৪টি ডিজিটাল মিটারসহ সার্ভিস তার জব্দ করে। তিনি বলেন, অভিযুক্ত প্রত্যেকের ঠিকানায় সার্ভিস তারসহ ডিজিটাল মিটার পাওয়া গেছে। তবে বিদ্যুৎ সংযোগের বৈধ কাগজপত্র না থাকায় বিদ্যুৎ চুরি করার অপরাধে ওই ১৪ জনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ