নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ১৯৫টি পরিবারের মাঝে অগভীর নলকুপ বিতরণ করা হয়েছে সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের উদ্যোগে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব নলকুপ সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তুষার চন্দ্র রায় ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে ৮৬টি প্রতিষ্ঠানের মাঝে টিআর প্রকল্পের চেক বিতরণ করা হয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্র্র্তৃক বাস্তবায়িত সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকুপ বিতরণ করা হয় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৯৫জনের মাঝে।