• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাবিতে হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

Human Chain Picture, Nilphamari.docনীলফামারী প্রতিনিধি: আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত নীলফামারীর শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৩টার দিকে নীলফামারী শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল বাতেন, জুয়েল রানা, বাসুদেব রায় প্রমুখ। বক্তারা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগ যোগ দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। তারা অবিলম্বে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স, বর্ধিত ফি বাতিলসহ তিন দফা দাবী বাস্তবায়নে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এছাড়াও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন তারা।
মানববন্ধন সমাবেশের আগে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসে নীলফামারী স্টেশনে পৌঁছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নীলফামারী জেলা সমিতির ব্যানারে শিক্ষার্থীরা কালো ব্যানারে মৌন মিছিল করে শহরে প্রবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ