• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘটনাস্থল দিনাজপুর: ৯৯৯-এ ফোনে বাঁচলো গলায় ছুরি চালানো যুবক

।। সিসি নিউজ ।। দিনাজপুরের কোতোয়ালি থানার এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ও হাতে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফেসবুকের সেই স্ট্যাটাস দেখে ৯৯৯-এ কল করেন যুবকের ফ্রেন্ডলিস্টে থাকা এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রক্তাক্ত যুবককে উদ্ধার হাসপাতালে নেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন যুবক বর্তমানে বিপদমুক্ত বলে জানো গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে ৯৯৯-এ দিনাজপুরের কোতোয়ালি থানার পাহাড়পুর থেকে একজন ফোন করে জানান, তার পরিচিত এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আত্মহত্যা করতে যাচ্ছেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে দিনাজপুরের কোতোয়ালি থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।

পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কোতোয়ালি থানার এসআই সোবহান আলী ৯৯৯-কে ফোনে জানান, আত্মহত্যা প্রচেষ্টাকারী ৩২ বছরের ওই যুবককে উদ্ধার করা হয়েছে। যুবক মানসিক অবসাদগ্রস্ত এবং মাদকাসক্ত। তিনি অতীতেও আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছেন। ছুরি দিয়ে তিনি নিজের হাতে ও গলায় আঘাত করেছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মাদকাসক্ত হওয়ায় কয়েক বছর আগে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তার স্ত্রী এই যুবকের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও করেছে। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় একটি মামলা রয়েছে। যুবক সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এসআই সোবহান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ