• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঈদ আনন্দ হলো না ২ বোনের

হবিগঞ্জ, ১ আগষ্ট।। নতুন জামা পরে পরিবারের সাথে ঈদ আনন্দ করা হল না পপি ও মনির। বিল পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে চলে গেল না ফেরার দেশে। নবীগঞ্জে ঈদের দিন সকালে নৌকাযোগে বিল পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে পপি (১২) ও মনি (১০) নামে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শরিবার হবিগঞ্জের নবীগঞ্জের সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের পশ্চিমতিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি ও সালাম মিয়ার মেয়ে মনিসহ তারা পাঁচ ভাই বোন মিলে পাশ্ববর্তী তাদের নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। তাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটারের একটি বিল পাড়ি দিয়ে নানার বাড়ি যেতে রওনা দেয় সবাই। পথিমধ্যে নৌকা থেকে পড়ে যায় পপি ও মনি। তাদের সাথে থাকা অন্য ভাই বোনরা শিশু বাচ্চা হওয়ায় বিষয়টি কেউই আচ করতে পারেননি। হঠাৎ করে একজন জেলে পপির ছোট ভাইকে পানির ওপর দেখতে পান। এসময় তিনি জানায়, তার বোন পপি ও চাচাতো বোন মনি নৌকা থেকে পানিতে পরেছে। পরে স্থানীয়রা পপি ও মনিকে অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পপি এবং মনির চাচাতো ভাই কামাল মিয়া বলেন, আজ ঈদের এইদিনে এমন একটি দুঃসংবাদ আমাদের আকাশ ভেঙে মাথায় পড়েছে। মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। পপি ও মনির পিতা পেশায় কৃষক বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ