• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সপ্রাবি’র নৈশপ্রহরীর মৃত্যু

সিসি নিউজ, ০২ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মিজানুর রহমান (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার ঈদের বিকেলে সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী এলাকায় সৈয়দপুর-পার্বতীপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

মিজানুর সৈয়দপুর শহরের বানিয়াপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে এবং সাংবাদিক ওমর ফারুকের ছোট ভাই। তিনি বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাম দপ্তরি নৈশপ্রহরী ছিলেন।

কোরবানির মাংস আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর জন্য মোটরসাইকেলে করে যাওয়ার পথে সৈয়দপুরের চৌমহনী এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মিজানুর। তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ