• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাবিতে সহিংসতা: পাঁচ মামলায় আসামি ছয় শতাধিক

Uniরাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। পাঁচ মামলার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে দুটি, পুলিশ দুটি এবং রাবি ছাত্রলীগ একটি মামলা দায়ের করেছে।
সোমবার দুপুরের পর থেকে মহানগরীর মতিহার থানায় মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় ১৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেআইনি সমাবেশ, মারামারি, সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বিস্ফোরক আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অপর মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এন্তাজুল হক।
একই অভিযোগে মতিহার থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে পৃথক আরো দুটি মামলা করেছেন। পুলিশের মামলা দুটিতে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি অভি ১২ জন শিবির কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলা প্রসঙ্গে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুর জানান, মামলার সব আসামিকে সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ছাত্রলীগের দায়ের করা মামলায় শুধু কয়েকজন শিবিরকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম প্রকাশ করতে চাননি।
প্রসঙ্গত, রোববার বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্বিবিদ্যালয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালান আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। হামলায় ৩০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ