• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

একাদশ শ্রেনীতে অনলাইনে ভর্তি শুরু

সিসি নিউজ, ০৯ আগষ্ট ।। উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে আজ রবিবার (৯ আগস্ট) থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে সোমবার (২০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এই সময় সূচি প্রকাশ করে।

সূচিতে বলা হয়, আবেদনের পর প্রথম পর্যায়ের নির্বাচিতদের ফল প্রকাশ হবে ২৫ আগস্ট রাত ৮টায়। ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল করা হবে। পছন্দক্রমে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। এই দুই দিনের মধ্যে ভর্তি না হলে দ্বিতীয় পর্যায়ের আবেদন বাতিল হবে। পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টায় মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে আবেদন বাতিল করা হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ