• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাতিল হচ্ছে অনুপাত প্রথা, পদোন্নতি পাবেন ৫০ শতাংশ লেকচারার

সিসি ডেস্ক, ১১ আগষ্ট ।। বেসরকারি কলেজ ও সমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে ‘কালো বিধান’ হিসেবে পরিচিত পদোন্নতিতে অনুপাত প্রথা বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে পাঁচ অনুপাত দুইজন নয়, মোট লেকচারারদের ৫০ শতাংশ বা অর্ধেক সংখ্যককে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি দেয়া হবে।

শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অনুপাত প্রথা বাতিল করে এমপিও নীতিমালা সংশোধনী চূড়ান্ত করা হচ্ছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এসব তথ্য জানা যায়।

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনী চূড়ান্তকরণের সভায় লেকচারারদের পদোন্নতি অনুপাত প্রথা বাতিল ও অর্ধেক লেকচারারদের পদোন্নতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ৫ অনুপাত ২ বিধান বাতিল করা হচ্ছে। এর বদলে অর্ধেক বা ৫০ শতাংশ লেকচারারদের পদোন্নতি দেয়া হবে। নীতিমালা সংশোধনী চূড়ান্তকরণের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

শুধু চাকরির সময়কাল নয়, এর সাথে অন্যান্য দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে অর্ধেক লেকচারাররা পদোন্নতি পাবেন এ বিষয়টি নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ এমপিও নীতিমালা সংশোধন চূড়ান্তকরণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় এমপিও নীতিমালা সংশোধনের বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক মোমিনুর রশিদ আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ