• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্মার্টফোন কেনার সামর্থ্যহীন শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইবি

সিসি নিউজ, ১৪ আগষ্ট ।। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রেক্ষিতে সেশন জট মোকাবেলায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় অনলাইন ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। তাই অনলাইন ক্লাস করতে স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে কমিশন।

নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ও ডাটা সরবরাহের জন্য তালিকা প্রস্তুত করতে সকল বিভাগীয় সভাপতিকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভাগের যে সকল শিক্ষার্থীর স্মার্ট ফোন/ ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই সে সকল শিক্ষার্থীর তালিকার হার্ড কপি আগামী ১৯ আগস্টের মধ্যে রেজিস্ট্রার অফিসে এবং সফট কপি রেজিস্ট্রার অফিসের ইমেইলে (register@iu.ac.bd) প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ