• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনায় বড়াইগ্রাম থানার পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিসি ডেস্ক, ১৩ আগষ্ট ।। করোনায় আক্রান্ত নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৪০) মারা গেছেন। আজ শুক্রবার ভোররাতে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর- রশিদ ইন্সপেক্টর সুমন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২ আগষ্ট তিনি করোনায় আক্রান্ত হলে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘নম্র, ভদ্র, বিনয়ী এবং নিজের কর্মের প্রতি আন্তরিক এই পুলিশ অফিসারের সাথে আমার ছিল আত্মিক সম্পর্ক। অসংখ্য মামলার তদন্তে আমরা দিন-রাত এক সাথে কাজ করেছি। নিবেদিত প্রাণ এ পুলিশ অফিসারের কথা ভুলবার নয়। একমাত্র মেয়ে সুপকা (৫)  এবং ভাবী রাবেয়া জান্নাতকে নিয়ে ছিল তার সংসার। বাবা পাগল সুপকাকে আজ কে দেবে সান্তনা ? তার এই অকাল মৃত্যু কে কিভাবে ভাবি মেনে নেবেন? এভাবে চলে যাওয়ায় তার পরিবার এবং পুলিশ সার্ভিসের যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। মহান রাব্বুল আলামিন যেন করোনা যুদ্ধের এই ফ্রন্টলাইনারকে বেহেশত নসিব করেন।’

উল্লেখ্য, বড়াইগ্রামে কোরবানির ঈদের আগমুহূর্তে গরুভর্তি একটি ট্রাক ছিনতাই হয়। সেই ট্রাক উদ্ধারে সুমন আলী নারায়ণগঞ্জ গিয়েছিলন। ধারণা করা হচ্ছে- সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সুমন আলী চাঁপাইনবাবঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতপুর কদমতলা এলাকার আব্দুল লতিফের ছেলে। বড়াইগ্রাম হাসপাতালে দেওয়া নমুনায় তার নেগেটিভ এসেছিল। পরে শ্বাসকষ্ট শুরু হলে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ