• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমের টানে বাড়ি ছেড়ে লাশ হলো সদ্য এসএসসি পাশ ছাত্রী লতা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : প্রেমের টানে রাতের আধারে পরিবারের অজান্তে বাড়ি ছেড়ে লাশ হলো দিনাজপুরের খানসামা উপজেলার সদ্য এসএসসি পাশ এক ছাত্রী। তার নাম লতা রায় (১৭)। সে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার গ্রামের মৃত ধনেশ্বর চন্দ্র বর্মনের মেয়ে। তাকে পার্শ্ববর্তী ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের শেখ পাড়ায় রাস্তার পাশে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করে খানসামা থানা পুলিশ।

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, উপজেলার মৈত্রী উচ্চ বিদ্যালয় হতে সদ্য এসএসসি পাশ ছাত্রী লতা রায় ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে প্রতিবেশী এক কাকার বাড়িতে আশ্রিত ছিলেন। সে বৃহস্পতিবার রাত ১০ টার পর পরিবারের কাউকে না জানিয়ে প্রেমের টানে স্কুল ব্যাগে মুঠোফোন,টাকা,কাপড়-চোপড় ও অলংকার নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার শেষ রক্ষা হয় নি। রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের লোকজন তার শয়ন কক্ষে না পেয়ে চারদিকে খোজার পর রাত প্রায় ২টার দিকে রাস্তার পার্শ্বে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবগত করলে শুক্রবার (১৪ আগষ্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় খানসামায় থানায় একটি ইউইডি মামলা করা হয়েছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান,লাশের সাথে স্কুল ব্যাগে মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ