• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে প্রশংসাপত্র প্রদানে অর্থ আদায়ের অভিযোগ

Oniomডোমার (নীলফামারী ) প্রতিনিধি:  ডোমার উপজেলার শহীদ স্মৃতি মডেল স্কুলে প্রশংসাপত্র ও ভর্তি ফরম প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ মিলেছে। এতে দরিদ্র অভিভাবকরা বেকাদায় পড়েছে।
জানা গেছে, এ বছর ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ শত ৯৫ জন পরীক্ষার্থী প্রাথমিক সমাপনি পরীক্ষায় উর্ত্তীন হয়। অপরদিকে বিভিন্ন শ্রেনীতে ভর্তিও জন্য প্রায় একশত ভর্তি পরীক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের ভর্তি ফরম নেয়। অভিভাবকদের অভিযোগ,অধিকাংশ অভিভাকদের নিকট থেকে সমাপনি পরীক্ষায় উর্ত্তীনদের নিকট হতে দুইশত এবং ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের নিকট হতে ফরম প্রতি পঁচিশ টাকা নেওয়া হয়েছে । ডোমার পৌরসভার ৬ নং ওয়ার্ডেও পাঠানপাড়ার অভিভাবক অভিভাবক আজাহারুল ইসলাম (৪০) জানান, প্রশংসাপত্রের জন্য আমরা বারো জন অভিভাবক গেলে অভিভাবক প্রতি দুইশত টাকা করে নেয়। একই অভিযোগ করেন ডোমার পৌরসভার ১ নং ওয়ার্ডের অভিভাবক শামীম ইসলাম। তিনি বলেন, স্কুলের সভাপতি চয়ন ভাই আমার কাছে একশত টাকা নিয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী জানান, টাকা নেওয়ার কোন ঘটনা নেই ।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাজাহান  জানান, কিছু অভিভাবক অভিযোগ করেছে কিন্তু অভিযোগের কোন সত্যতা পাই নাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ