• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বিপিএম জয়, কিশোরগঞ্জ (নীলফামারী) ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে স্বাধীনতার স্থপতি মহান মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক, বাঙালি জাতি ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত করণ, ,কালো ব্যাজ ধারণ,আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিন ভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাবিবুর রহমান, নীলফামারী ৪ আসনের এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসার মজিদুল ইসলাম প্রমুখ।

দুই হাজার গাছের চারা রোপন

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বাষির্কী ও শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডে এক যোগে বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা রোপন করেন। শনিবার দুপুর সারে ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সামনে গাছের চারা রোপনের উদ্ধোধন করেন, কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বাড়ি পাইলট। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী অফিসার রোকসানা বেগম, সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাকির হোসেন বাবুল সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ