সিসি নিউজ, ১৫ আগষ্ট ।। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শনিবার সকালে পৌর মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে পৌর পরিষদ। দুপুরে বাদ নামাজে জােহর পৌরসভার অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালো দিবসে ঘাতকদের হাতে নিহত তাঁর পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা, কর্মচারীসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে শহরের ৯ নং ওয়ার্ড কাজীপাড়া ঈদগাহ মাঠে বট গাছ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার,১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহিন হোসেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সরকার, সাংবাদিক মো: জাকির হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন শেষে দোয়া মোনাজাত করা হয়।