• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩০ আগস্ট পবিত্র আশুরা

সিসি নিউজ, ২০ আগষ্ট ।। দেশের আকাশে হিজরি নতুন বছরের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মহরম মাস। শুরু হচ্ছে হিজরি নববর্ষ। যাত্রা করছে ১৪৪২ হিজরি। এ হিসেবে আগামী ১০ মহরম অর্থাৎ ৩০ আগস্ট রোববার পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জন সংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এই  বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় সমকালকে এই তথ্য নিশ্চিত করেন।

আশুরার তারিখ নির্ধারণে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও অন্যবছর আধা ঘণ্টার মধ্যেই এই বৈঠক শেষ হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। ভারতসহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় মহরম মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে থেকে বৃহস্পতিবার নতুন হিজরি সন শুরু হয়েছে।

আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেনের (রা.) শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ