• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তরুণীর সামনে বিবস্ত্র হয়ে ভাইরাল সেই কিশোর আটক

সিসি ডেস্ক, ২৬ আগষ্ট ।। চট্টগ্রামের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় এক তরুণীর সামনে বিবস্ত্র হয়ে ফেসবুকে ভাইরাল হওয়া সেই কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার এ সংক্রান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর রাত ৮টার দিকে পুলিশ নিজ উদ্যোগে অভিযুক্ত ওই কিশোরকে নগরের আগ্রাবাদ থেকে আটক করে।

আটক ওই কিশোর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেন এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, ফেসবুকে এক তরুণীর সামনে বাবলু নামে এক কিশোর বিবস্ত্র হওয়ার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর তাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভবনের সামনে এক নারী দাঁড়িয়ে আছেন। দূরে বিবস্ত্র হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে এক কিশোর তার দিকে এগিয়ে যায়। তার পেছনে দুই নারীকেও দেখা যায়। তারা তাকে টেনে নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ