• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। নিজেদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহ করে তা নিয়ে সারা দেশে বানভাসী অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারা বাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারীতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে থানাহাট এ ইউ সরকারী উচ্চ বিদ্যালয়ে অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকেজ ত্রাণ হিসেবে চাল,আটা,ডাল,তেল ও লবণ বিতরণ করেন ক্যাপ্টেন সাদমান সৌমিক। এসময় উপস্থিত ছিলেন প্রেসকাব সভাপতি সহ-অধ্যাপক গোলাম মাহবুব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাহবুব মোর্শেদ, সার্জেন্ট সামসুল হক,সার্জেন্ট শফিকুল ইসলামসহ বিভিন্ন পদবির সেনা সদস্যরা। ক্যাপ্টেন সাদমান সৌমিক জানান, বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেতে কাজ করে যাচ্ছে পাশাপশি তাদের সেবাও দিয়ে যাচ্ছে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ