• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় এগারো বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় এগারো বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উপজেলার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ার নকুল দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর নানী বাদী হয়ে থানায় দায়ের কৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা সৌদি আরবে থাকায় সে উপজেলার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ায় নানীর বাড়িতে থাকেন। একই এলাকার ধর্ষক নকুল দাস ভুক্তভোগী শিশুটিকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখে তাকে দীর্ঘ কয়েক মাস থেকে ইচ্ছার বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণ করে আসছিল। এরই জেরে গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিয়ে এসে আবারো জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশু বিষয়টি তার নানীকে জানালে তিনি প্রতিবাদ করলে ধর্ষক ও তার স্ত্রী রিপা দাস (৩৫) ঘটনাটি বারাবারি না করার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এতে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী /০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়েছে। যার মামলা নং-০৪।

ওসি খানসামা শেখ কামাল হোসেন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়ার পর মূল আসামী নকুল দাসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ