• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী র‌্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

নীলফামারী॥ পৃথক দুই অভিযানে প্রায় তিন কেজি গাঁজা ও ১৯৭ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বারই হাটের সামনের সড়ক থেকে বিশেষ অভিযানে ২ দশমিক ৮ কেজি গাঁজাসহ সালাম মোল্লা(৫৫) ও জাকারিয়া(২৮) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সালাম ওই উপজেলার আদিলপুর ইউনিয়নের উষাহারা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ও জাকারিয়া একই গ্রমের মৃত মোখলেছার রহমানের ছেলে। তারা ওই এলাকার চি‎িহ্নত মাদক কারবারী।
অপরদিকে একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজারের সবুজের সেলুন দোকানের সামনে ১৯৭ পিস ইয়াবা সহ জামাল উদ্দিনকে(৫০) গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কুলুমক্ষেত্র এলাকার মৃত. আব্দুল ওয়াজেদের ছেলে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পরিচালক মো. হালিউজ্জামান। তিনি জানান, আজ শুক্রবার(১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাদের বিরুদ্ধে পৃথক ফুলবাড়ি থানায় দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ