• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে দীর্ঘদিন থেকে তেল শূন্য ভাসমান ডিপো

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। দিনের পর দিন মাসের পর মাস পেড়িয়ে গেলেও তেল শূন্য হয়ে পরে আছে চিলমারীর মেঘনা পেট্রোলিয়াম লিঃ ও যমুনা ওয়েল কোঃ লিঃ এর ভাসমান তেল ডিপো। ডিপো কর্তৃপক্ষ নাব্যতা সংকটের অযুহাতের কথা বললে এর প্রতিবাদ জানান কর্মরত শ্রমিকগণ। দিশাহারা হয়ে পড়েছেন কৃষকসহ জ্বালানী তেলের উপর নির্ভরশীল সকল সাধারণ জনগণ ।
জানা গেছে, বর্তমান চিলমারী পয়েন্টে নদীতে নব্যতা সংকট না থাকলেও বারবার একই অযুহাতে অজ্ঞাত কারনে চিলমারী ভাসমান ডিপোতে তেল সরবরাহ বন্ধ রাখায় দিশেহারা হয়ে পড়েছে জ্বালানী তেলেও উপর নির্ভরশীল সাধারণ জনগণ । সারা বছরে ডিপো দু’টি থেকে প্রায় দেড় কোটি লিটার তেলের চাহিদা থাকলেও অর্ধেকেরও অনেক কম তেল সরবরাহ করা হয়। ফলে দিশেহারা হয়েছেন এই অঞ্চলের মানুষজন। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায়। সাথে সাথে মাসের পর মাস ভাসমান ডিপো তেল শূন্য থাকায় প্রায় সময় চড়া মূল্যে তেল কিনতে হচ্ছে কৃষকসহ এই এলাকার মানুষজনকে। শুধু তাই নয় ডিপোর উপর নির্ভরশীল শ্রমিকরাও বেকার  হয়ে পড়েছেন, কাজ না থাকায়, চলতে হয় খেয়ে না খেয়ে। সংবাদিকদের দেয়া ডিপো কর্তৃপক্ষের ( নাব্যতা সংকট রয়েছে) এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের অফিসে প্রতিবাদ সমাবেশ করেন চিলমারী লড়ি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। রংপুর বিভাগ ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন চিলমারী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক বলেন, ব্রহ্মপুত্র নদী এবং এই চ্যানেল ব্যবহার করে প্রতিনিয়ম ভারতের জাহাজ আসা যাওয়া করছে এছাড়াও নদীতে কোন নাব্যতা সংকট নেই। তিনি আরো জানান, বর্তমান সময় নদীতে প্রচুর পানি আর এই সময় নাব্যতা সংকটের প্রশ্নেই আসেনা। আমরা কোন অযুহাত শুনতে চাইনা আমরা এর সমাধান চাই, চাই তেল সরবরাহ এবং ডিপো দু’টি স্থায়ী করন করা হক। খোঁজ নিয়ে জানা গেছে, কতিপয় স্টাফ, ইনচার্জ ও ব্যবসায়ীদের দুর্নীতির কারনে তেল সরবরাহ বন্ধসহ ডিপোর কার্যক্রম অচল হয়ে পড়েছে ফলে কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছে। বিআইডাব্লিউটিএ চিলমারী অফিস পাইলট মাইদুল ইসলাম জানান, বর্তমানে নদীতে কোন নাব্যতা নেই এছাড়াও চ্যানেল গুলোতে বর্তমানে অনাশায়ে বিভিন্ন জাহাজ এই রুটে চলাচল করছে। তেলের বর্তমান ব্যাপক চাহিদা জানিয়ে তিনি আরো বলেন, আমরা ডিপো কর্তৃপক্ষকে জানিয়েছি তেলবাহী জাহাজ আসতে কোন সমস্যা নেই, কিন্তু এরপরেও তেল কি কারনে যে সরবরাহ করছেনা কর্তৃপক্ষ তা আমারাও বুঝতে পারছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ