• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ইত্যাদি’ খ্যাত অভিনেতা বাহার আর নেই

সিসি ডেস্ক, ১৪ সেপ্টেম্বর ।। ৭৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার। প্রবীণ এই অভিনেতা দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। আজ সোমবার ভোর পাঁচটায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত মহিউদ্দিন বাহারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি হার্ট অ্যাটাক ও কিডনি রোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শাহবাগের বারডেম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা বাহারকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, সোমবার আসরের নামাজ বাদে দয়াগঞ্জে জানাজা শেষে তাকে সেখানকার একটি কবরস্থানে দাফন করা হবে। এই অভিনেতার পরিবারে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। পরিবারের সঙ্গে তিনি দয়াগঞ্জে নিজ বাড়িতে থাকতেন।

মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের একজন সাবেক সিনিয়র সহকারী সচিব। চাকরি থেকে অবসরে যান ২০০৫ সালে।

মহিউদ্দিন বাহার দুই যুগেরও বেশি সময় ধরে হানিফ সংকেত সঞ্চালিত ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় হাস্য রসাত্মক সংলাপ বলার কারণে তিনি সুপরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ