• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের সব কারাগারে সতর্কতা

সিসি ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ।। দেশের সব কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি সংক্রান্ত একটি চিঠি পাওয়ার পর কারা অধিদপ্তর বাড়তি নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এরপর থেকে জঙ্গি, দুর্ধর্ষ সন্ত্রাসীদের গতিবিধি কঠোরভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে ১৮টি বিষয় মেনে চলতে।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পেয়ে এরই মধ্যে একজন জেলারের নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয় তারা দেখভাল করছেন। দেশের অন্য সব কারাগারেও স্টাইকিং ফোর্স গঠন করা হয়।

জানা গেছে- কারাগারের বাইরের গেটে দায়িত্বপালনকারীদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ, ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারাগারের চারপাশের সীমানাপ্রাচীর সুরক্ষিত রেখে অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করে প্রস্তুত করে রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ