• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বগি নির্মাণে নতুন কারখানার প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে -রেলপথ মন্ত্রী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলকারখানায় ক্যারেজ(বগি) তৈরির জন্য আরও একটি কারখানা খুব শিগগিরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। ইতোমধ্যে এর প্রকল্প প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
এছাড়া চলছে চিলাহাটি থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথেরও উন্নয়ন কাজ। এটি সম্পন্ন হলে এই এলাকার উৎপাদিত পণ্য রেলপথ ব্যবহার করে নিয়ে যাওয়া সহজ হবে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা হিসেবে দশ হাজার করে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য বলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান বক্তব্য বলেন। এতে স্বাগত বক্তব্য দেন দৈনিক জনকণ্ঠের তাহমিন হক ববি। মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করছেন। এ জটিল সময়েও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছেন।
পরে তিনি নীলফামারী জেলার ৭১জন সংবাদকর্মীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তায় ১০হাজার করে সাত লাখ দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ