• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জানাজাকে কেন্দ্র করে মোতায়েন হচ্ছে বিজিবি

সিসি ডেস্ক ।। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর জানাজাকে ঘিরে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের চার উপজেলায় বিজিবিসহ নিয়োগ দেয়া হচ্ছে ম্যাজিস্ট্রেট।

শুক্রবার রাতে হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় বিজিবি মোতায়েন চেয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা উপ পরিচালক (স্থানীয় সরকার) ইয়াসমিন পারভিন তিবরীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে চিঠি দিয়েছেন।

চিঠিতে হাটহাজারী উপজেলার জন্য চার প্লাটুন, বাকি তিন উপজেলার জন্য দুই প্লাটুন করে বিজিবি চাওয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহায়তার জন্য সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে অপর এক আদেশের মাধ্যমে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকে মাঠে বিজিবি থাকবে। হাটহাজারীতে চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। অপর তিন উপজেলায় তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ