• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজের দু’দিন পর জয়পুরহাটে নদীতে মিলল ভ্যানচালকের লাশ

জয়পুরহাট, ২৫ সেপ্টেম্বর।। নিখোঁজের দু’দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপপীর হাট এলাকার হারাবতী নদী থেকে আবু হোসেন নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আবু হোসেন জয়পুরহাট সদর উপজেলার কাদোঁয়া ঢোলপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, বুধবার বিকেল আবু হোসেন ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি তিনি। ভ্যান চালকের মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়। দুদিন আগেই অটো ভ্যানটি ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ভেসে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রথমিকভাবে ধাররণা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ