• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুড়িমারীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, চালকসহ আহত ১০

লালমনিরহাট ।। বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট গামি কমিউটার ট্রেনটি সঙ্গে একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক জহুরুল ইসলামসহ ১০ যাত্রী আহত হয়েছেন ।

শনিবার(২৬সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের ঘুন্টি নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, বেলা ১২টায় বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে লালমনিরহাট দিকে ছেড়ে যায়। ওই সময় স্টেশন থেকে ৭’শত মিটার দুরে ঘুন্টি নাম স্থানে গেলে বাবুলের একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতেই ট্রেন-ট্রাক ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। ওই সময় দুর্ঘটনা বুঝতে পেরে ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে। কিন্তু ট্রেনের চালক জহুরুল ইসলামসহ ট্রেনের ১০ যাত্রী আহত হয়।

বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী জানান, দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। আধঘন্টা পর তা ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ