• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিয়াল তাড়ানোর ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলো খামারি

সিসি নিউজ, ০১ অক্টোবর।।  নীলফামারীর সৈয়দপুরে নাজমুল হক (২২) নামে এক হাঁসের খামারি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখী পাড়ায় ওই ঘটনা ঘটে। নাজমুল হক ওই গ্রামের বাবর আলীর পুত্র।

জানা যায় খামারের হাঁসগুলো শেয়াল থেকে রক্ষার লক্ষ্যে খামারের চারপাশে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে রাখা হয়। আজ ওই তারেই অসাবধানবশত জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান বিষয়টি সবার অগোচরে শেয়াল থেকে তার হাঁসগুলো বাঁচাতে এই কাজটি করেছিল নাজমুল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ