নীলফামারী প্রতিনিধি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা করেছে শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
‘সংকটের নেতৃত্বদাতা, ভবিষ্যতের রুপদর্শী শিক্ষক’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি উত্তম কুমার রায়।
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আহসান হাবিব, স্বাধিনতা শিক্ষক পরিষদের সভাপতি সরওয়ার মানিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুধির কুমার রায়ের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
পরে বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মাধ্যম একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা।