• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এনজিও কর্মীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড

সিসি নিউজ ।। সৈয়দপুরে এনজিওতে কর্মরত নারী কর্মীকে উত্যক্তের দায়ে আলমগীর হোসেন(২৪) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার(৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম ওই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খানাবাড়ী এলাকার সাইফুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় কর্মরত একটি এনজিও’র মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের এক নারীকর্মী আজ মঙ্গলবার সকালে অফিসের কাজে বাঙ্গালীপুর ইউনিয়নে যান। তিনি সেখানে কাজ শেষে তাঁর কর্মস্থলে ফিরে আসার পথে বাঙ্গালীপুর ইউনিয়নের লণপুর বালাপাড়ায় আসা মাত্রই সেখানে আলমগীর হোসেন নামের ওই যুবক এনজিও কর্মীকে রাস্তায় একা পেয়ে উত্যক্ত করতে থাকে। এসময় ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে গিয়ে ওই যুবককে আটক করেন।
পরে মোবাইল ফোনে ঘটনাটি পুলিশকে জানানে হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক লী নারায়ণ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন। পরে স্থানীয় লোকজন আটক ওই যুবককে পুলিশে সোপর্দ করে। এসময় সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এনজিওর নারী কর্মীকে উত্যক্তের দায়ে যুবক আলমগীর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, দন্ডপ্রাপ্ত ওই যুবককে আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ