রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কলেজ পাড়া গ্রামের পাউরুটি ব্যবসায়ী আব্দুল হাই মুন্সির বাড়িতে সিঁদ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। সঙ্গবদ্ধ চোরেরা এ সময় ফ্যাক্টরি থেকে চিনির বস্তা, বিস্কুট ও নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে বলে বাড়ির মালিক জানান। এ ব্যাপারে রাজিবপুর থানায় সাধারন ডায়েরি করা হয়েছে ।