• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিসি নিউজ ।। ‘প্রতিবাদ-প্রতিরোধের এখনই সময়’ এমন স্লোগান নিয়ে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকালে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে ঐক্যবদ্ধ ছাত্রজনতার আহ্বানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন হতে বক্তব্য রাখেন সমাজকর্মী ও সঙ্গীত শিল্পী নাজমুল হোসেন সুমন, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিয়াউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুরজাহান বেগম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে কিছু মানুষ নামক নরপশু সমাজকে কলুষিত করতে নারী নির্যাতন-নারী ধর্ষণ এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত ঘটাচ্ছে। যারা এমন কাজে লিপ্ত হচ্ছে অনাগত ভবিষ্যতের কথা ভেবে সরকারের নিকট আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধন শেষে নাজমুল হোসেন সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ