রবিবার (১১ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ মিয়া চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ করেছেন।
তরুণীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
ওই তরুণী অভিযোগ করেছেন, শনিবার (১০ অক্টোবর) ছয়/সাত জন তরুণ তাকে পল্লবীর কালশীর একটি বাসায় তুলে নিয়ে যায়। সেখানে রাতভর আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। তার স্বজনেরা সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। রবিবার সেই তরুণী পল্লবী থানায় এসে অভিযোগ করেন।



ঢাকা, ১২ অক্টোবর।। রাজধানীর পল্লবীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
