• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

নীলফামারী, ১২ অক্টোবর ॥ ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোড় করে ধর্ষণের চেষ্টা করার মামলায় নীলফামারীর ডোমার উপজেলার বন বিভাগের গোমনাতী বিটের বাগান মালী মো. হানিফকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত হানিফকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, ওই স্কুল ছাত্রীটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। উক্ত হানিফ উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।
মামলা সুত্রে জানা যায়, বন বিভাগের গোমনাতী বিটের কর্মরত বাগান মালী হানিফ বিট অফিস সংলগ্ন গ্রামের ষষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীকে প্রায় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই স্কুল ছাত্রীর বাড়ীতে যায় হানিফ। এ সময় বাড়িতে ছাত্রীটি ছাড়া কেউ ছিলনা। তাকে একা পেয়ে শ্লীলতাহানী ঘটিয়ে ধর্ষণের চেষ্টা চালায় উক্ত হানিফ। নিজেকে রক্ষা করতে ছাত্রীটি চিৎকার করলে প্রতিবেশীরা ও তার মা ও ছুটে আসে। এ সময় এলাকাবাসী হানিফকে আটক করে রাখে। বিষয়টি রাতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হানিফকে থানায় নিয়ে আসে। এরপর আজ রবিবার সকালে ওই ছাত্রীর মা থানায় মামলা করেন।
এ বিষয়ে বনবিভাগের গোমনাতী বিট অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি জানতে পেরে বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ