• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় মেধাবী ও পরিশ্রমী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মো: মাহমুদুল হকের বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১২অক্টোবর) দুপুরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়ান। এসব বিভিন্ন ফেস্টুনে এলাকাবাসী ডা.আবু রেজা মোঃ মাহমুদুল হকের বদলী আদেশ স্থগিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

মানববন্ধনে আসাদ নামে এক যুবক তাঁর বক্তব্যে বলেন, ডা.রেজা স্যার একজন সৃজনশীল ও পরিশ্রমী মানুষ। তাঁর হাত ধরেই উপজেলা স্বাস্থ্য বিভাগে অনেক পরিবর্তন এসেছে। তাই আমরা সাধারণ মানুষ স্যারের বদলী আদেশ প্রত্যাহার চাই।

উল্লেখ্য, দুই বছর পূর্বে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হিসেবে ডা.আবু রেজা মো: মাহমুদুল হক খানসামায় যোগদান করে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন কিন্তু রবিবার (১১ অক্টোবর) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে সহকারী পরিচালক (ষ্টোর ও অর্থ) হিসেবে তাঁর বদলী আদেশ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ