• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষানগরী সৈয়দপুরের মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ীকে পুরস্কার প্রদান

সিসি নিউজ।। সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ীকে পুরষ্কৃত করা হয়েছে। ১৭ ই অক্টোবর শনিবার সৈয়দপুর প্লাজায় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী নাহিদ হাসানকে পুরষ্কৃত করা হয়।
এসময় মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী নাহিদ হাসানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন শিক্ষানগরী সৈয়দপুরের পরিচালক খুরশিদ জামান কাকন, আমাদের প্রিয় সৈয়দপুরের সভাপতি নওশাদ আনসারি, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন ও শিক্ষানগরী সৈয়দপুরের সদস্য এম হাসান রানা।
সৈয়দপুরের দৃষ্টিনন্দন স্থান, ঐতিহ্যবাহী স্থাপনা, সুদর্শন রাস্তা ও গ্রামবাংলার অপরূপ দৃশ্যের সৌন্দর্য বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে ৩৩ হাজার মেম্বারের শিক্ষানগরী সৈয়দপুর গ্রুপে মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করা হয়। এতে প্রায় তিনশত প্রতিযোগি অংশগ্রহণ করে। এরমধ্যে বিচারকদের রায়ে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর ডাঙ্গাপাড়ার শিক্ষার্থী নাহিদ হাসান বিজয়ী নির্বাচিত হন।
প্রসঙ্গক্রমে, চলমান করোনাকালীন সময়ে ঘরবন্দী শিক্ষার্থীদের সহশিক্ষা মূলক কার্যক্রমের বিকাশ ঘটাতে শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে একে একে কবিতা আবৃত্তি, গল্প লেখা, অনলাইন চিত্রাঙ্কন,  ইসলামিক গজল ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার শিক্ষানগরী সংগঠনটির ফেসবুক গ্রুপে মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ