• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষনের দায়ে ফায়ারম্যান গ্রেফতার

সিসি নিউজ, ১৭ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষনের দায়ে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবু সাঈদকে ওরফে সবুজকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সৈয়দপুর থানা পুলিশ জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে তাকে গ্রেফতার ও ভিকটিম ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ব্যাপারে রাতে মেয়েটির বাবা তবার আলী নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আসামী সবুজ পূর্ব বোতলাগাড়ী গ্রামের ওয়াবদা নতুনহাটের মৃত আইয়ুব আলীর পুত্র। সে রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হিসেবে কর্মরত।

মামলার সূত্র মতে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তবার আলীর কন্যা গোলাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী পারভীন আক্তার (ছদ্মনাম) প্রাইভেট যাওয়া আসার পথে সবুজ তাকে উত্যক্ত করতো। গত ১৬ অক্টোবর ওই স্কুলছাত্রী ঢেলাপীর গ্রামের পুলপাড়াস্থ বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বড় বোন ইপিজেডে শ্রমিকের কাজে ও অটোচালক দুলাভাই বাইরে যাওয়ার সুযোগে বিকেল বেলা আসামী সবুজ কৌশলে ওই বাড়িতে যায়। এ সময় স্কুলছাত্রীকে একা পেয়ে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

পরে ভিকটিমের বড় বোন বাসায় ফিরলে আসামীকে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখিতে পাইয়া চিৎকার করিলে গ্রামের লোকজন সবুজকে আটক করে। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, মেয়েটির বাবা নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। আসামীকে আগামীকাল রোববার আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ