• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ওমর ফারুক। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।

সদর থানা ওসি (তদন্ত) মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পরিবারের সদস্যদের অগোচরে সকালে বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশু ওমর ফারুক। এক পর্যায়ে সে পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে, পরিবারের সদস্যরা পুকুরে পানিতে অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নীলফামারী সদর থানা ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি মোবাইল টিম পাঠানো হয়েছে। শিশুটির পরিবারে পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ