• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকের বহিস্কারের দাবী

সিসি নিউজ, ১৯ অক্টোবর ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে একই সংগঠনের একাংশের নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট রেড চিলিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরকার মারুফ ইসলাম রকি।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৭ সালে আজম আলী সরকারকে সভাপতি ও নজরুল ইসলাম রয়েলকে সাধারণ সম্পাদক করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটি গঠন করা হয়। চলতি বছরের ৩ ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হবে। এর মধ্যে জেলা কমিটি ১০ জনের নাম ঘোষণা করেছে। আর মাত্র ২ মাস বাকি থাকলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষনা করতে পারেনি।

অপরদিকে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে কৃষক শ্রমিক জনতা লীগের বাদল মিয়া ওরফে গামছা বাদলকে কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সম্মেলনে কাউন্সিলরদের পছন্দের ত্যাগি প্রার্থীকে নির্বাচিত না করে ক্ষমতার অপব্যবহার করে তার নিজ মামাতো ভাইকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। তার এমন স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করায় ত্যাগি নেতা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার রায়কে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহিষ্কার করা হয়। যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপস্থি।

এক প্রশ্নের জবাবে বলা হয়, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক বেপরোয়াভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। পরবর্তীতে প্রয়োজনে আওয়ামী লীগের ওই নেতার নাম প্রকাশ করা হবে। অভিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের দাবী জানানো হয়। অন্যথায় সাংগঠনিক পদ্ধতিতে রাজপথে আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক মানিক, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার রায়, কালিদাস মহন্ত, কামারপুকুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শামসুল হক জয়, কামারপুকুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহীন প্রামানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ